Monday, April 27, 2026

এখন মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পেয়েছে!!

এখন মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পেয়েছে, এখন আর গরম লাগে না, এখন আর কোনো অভাব নাই, এখন যেকোনো পন্যসামগ্রিই দাম বাড়লে চেতনা বাড়ে না, এখন চেতনা জাদুঘরে,এখন কথায় কথায় আন্দোলনে নামে না, আবেগী দোহাই দিয়ে দেশের বারোটা বেজে চলেছে এখন আর মানবতার স্লোগান হচ্ছে না,আমরা বাঙালি জাতি আজীবন দুর্দশার ভাগীদার।।

Sunday, August 21, 2022

খরায় পুড়ছে আমন ক্ষেত,কৃষকের মাথায় হাত।

খরায় পুড়ছে উত্তরের খাদ্য উদ্বৃত্ত জেলা নীলফামারীর আমন ক্ষেত। ফসলের জমি ফেটে হয়েছে চৌচির। কৃষকের অভিযোগ সার, ডিজেল আর ক্ষেত মজুরের দাম বেড়ে যাওয়ায় উঠেছে তাদের নাভিশ্বাস। রোপার গোছা পরিপূর্ণ না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা। এর মধ্যে ক্ষেত ভরে গেছে আগাছায়। এতে গুণতে হবে লোকসান। ডিজেলচালিত শ্যালো আর বিদ্যুৎচালিত মটরের সাহায্যে সেচ দিয়ে ফসল বাঁচানোর আপ্রাণ চেষ্টা কৃষকের।

Saturday, August 28, 2021

এলোমেলো জীবন

  জ্ঞানের সাগর, নিজ স্বার্থ আসলে জ্ঞানশূন্য হয়ে যায়।তখন এলোমেলো বলতে থাকে, অন্যের বিষয় হলে তখন বহু উদাহরণ দিয়ে থাকে। আমরা এখন এমন জগৎতে আছি শুধু নিজের স্বার্থ নিয়েই আমরা হেঁটে চলি, এখন মানবতার উদাহরণ স্বরূপ কিছুই পাওয়া যায় না,আমরা সবাই এখন অর্থের সম্পর্কে জড়িয়ে পড়ে অর্থবিহীন শূন্যতায়। যত আমাদের কতটুকু নিচে নামিয়ে আনতে আমরা সেটা হারিয়ে খুজিঁ!!! 

Friday, August 20, 2021

জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনী

 জনগণের প্রতিনিধির চেয়ারে পাহারাদারকে বসালেতো দুর্ঘটনা ঘটবে আজ না হয় কাল,শৃঙ্খলা কর্মীরা প্রতিনিধির চেহারে বসবে কেন?পাশে বসুন, আপনারা যাদের উপর প্রতিনিধিত্ব করবেন, আপনাদের ওপর তারাই প্রতিনিধিত্ব করতেছে এটা তো আপনাদের দোষ।  কিছু জনপ্রতিনিধি দুর্নীতির দায় এড়ানোর জন্য তাদেরকে চেয়ারে বসান?পরে বাকবিতণ্ডা সমস্যা হলে মামলা করে দিন, পরবর্তীতে দলকে টানেন।আমি বলতে চাই যার যার জায়গায় সে সৎ থাকুন কোন সমস্যা হবে না। 

Monday, August 9, 2021

জীবন যৌবন

 জীবন যৌবন কাটিয়ে দিলাম দিচ্ছি অবহেলায় অবেলায়, কার জন্য কি জন্য?মিথ্যা কথার চলে।আমরা সত্যকে আগলে ধরতে জানিনা,নিজের ভুল নিজের চোখে পড়ে না।অন্যায় কে প্রতিনিয়ত সাপোর্ট করি।কোন স্বার্থে কি জন্য?জীবন যৌবন চলে যাবে,নিঃশেষ হয়ে চলে যেতে হবে ঔইপারে।শুধরে যেতে হবে কথার চলে,স্বার্থক হবে জীবন যৌবনে।

Thursday, August 5, 2021

আমার লেখা কিছু কথা

 শুরুটা ছিলো সূর্যের আলোর মত,চলতে চলতে দেখি অন্ধকার ভরা পথখানি,আশপাশের মানুষগুলো বড়ই আজঁব! সামনে একগল্প পিছনে আরেক সুর এটাই বুঝি মানব?যাই হোক চলাতো লাগবে এই মিথ্যে ভূবনে।আমরা এমনি মানব সত্যকে সত্য বলি না,মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেই,স্বার্থান্ধ হয়ে ভুলে অতীত ইতিহাস, কি ছিলাম কি হলাম?কেউ ভালো চায় না!!!শেষ বলতে কিছু আছে মনে রাখা উচিত।আবেগ থেকে সরে যাচ্ছি, বাস্তব গল্পে জড়িয়ে অবতীর্ণ হতে চাই। 


Wednesday, July 28, 2021

বাংলাদেশ

 ধর্মান্ধদের বাংলাদেশ নয় , মানুষের বাংলাদেশ চাই।।

এই সমাজের নারী ও পুরুষ , বাঙালি ও অবাঙালি সবার নিরাপত্তা চাই।।

কখনো নারীদের পোষাক নিয়ে চুলকানি , কখনো জাতীয় সঙ্গীত নিয়ে।।

দেশটা কি এই ভন্ডদের বাপ ও দাদার??

ধর্ম ব্যাবসা বন্ধ করে ৭২ এর সংবিধান চালু করতেই হবে।।

এই দেশটা শুধু পুরুষের নয় , এই দেশটা নারীদের ও।।


এই আন্দোলন ছড়িয়ে দাও সারা বাংলায়।।